ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

২৪ ঘণ্টায় আরও ২৭৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নিয়মিত এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।


স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৭২ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৮৫৭ জন ও ঢাকার বাইরে ২১৫ জন রোগী ভর্তি আছেন।


প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৭৫ জন। এর মধ্যে শুধুমাত্র ঢাকাতেই ২১১ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৬৪ জন।


চলতি বছর ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫ হাজার ৯৭৬ জন। এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৮৪৫ জন।


এদিকে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুতে ৫৯ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑